The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় ১শত কেজি গাঁজা সহ এক যুবক গ্রেফতার

কসবা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার জেলা গোয়েন্দা পুলিশ কসবায় ভারতীয় এক শত কেজি গাঁজা সহ এক যুবককে গ্রেফতার করেছে। এই ঘটনাটি ঘটেছে  বুধবার বেলা ১টায় জেলার কসবা উপজেলার খিদীরপুর গ্রামে।
গাঁজা ব্যবসায়ী মোঃ রিয়াদ মিয়া(১৮) পিতা-সামসু মিয়ার বসত ঘর থেকে গোপন সংবাদের ভিওিতে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ১শত কেজি গাঁজা যাহার মূল্য ৬লাখটাকা জব্দ করে। একই সাথে গাঁজা ব্যবসায়ী রিয়াদকে আটক করা হয়। এই ব্যপারে জেলা গোয়েন্দা শাখার উপ পুলিশ পরিদর্শক মো.জাহাঙ্গীর আলম জানান তিনি বাদী হয়ে কসবা থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেছে ।

Exit mobile version