The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৪ ডাকাতকে জনতা কর্তৃক পুলিশের হাতে সোর্পদ

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মেহারী ইউপির,বিরাউটি ইউপিতে ডাকাতিকালে ৩ ডাকাত কে এলাকার  জনগণআটক করে বেধর কুপিয়ে গুরুত্বর অবস্থায় কসবা থানা পুলিশের হাতে সোর্পদ করেছে।
কসবা থানার অফিসার ইনচার্জ মো.বদরুল আলম তালুকদার জানান, আজ  বুধবার সকালে আহত ডাকাতদেরকে পুলিশের হেফাজতে এনে কসবা হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয় এবং কতব্যরত ডাক্তার আহত ডাকাতদের অবস্থা বেগতি দেখে জসিম উদ্দিন (২৮) পিতা- মোহন মিয়া,মো.সোহেল মিয়া(২৬) সর্ব সাং-কসবা পৌর এলাকারস্থ আকাবুরকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।অপর দিকে সৈয়দাবাদ মহাসড়কে ডাকাতি কালে লোকমান হোসেন সুজন(৩৬)কে জনগণ আটক করে কসবা থানার এসআই সুমন কুমার আদ্যিতর কাছে সোর্পদ করে। এই দিকে আজ বুধবার সকালে আহত ডাকাতদের কসবা হাসপাতালে খোজখবর নিতে আসা সিমরাইল সাতপাড়া গ্রামের মৃত মোবারক হোসেন পুত্র মিজান মিয়া(২৮)কে কসবা হাসপাতাল রোড কদমতলী থেকে তাকে সন্দেহে আটক করে কসবা থানার ওসি বদরুল আলম তালুকদার পুলিশ ফোর্স নিয়ে।গতকাল মঙ্গল বার রাতে এই ঘটনাটি ঘটেছে বলে কসবা থানা পুলিশ জানান।

Exit mobile version