The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল গতকাল মঙ্গলবার পালিত হয়েছে। সকালে হরতালের সমর্থনে জেলা বিএনপির সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দুপুর ১২ টা পর্যন্ত শহরের দোকানপাট বন্ধ ছিল। শহরের অভ্যন্তরে কোন যানবাহন চলাচল করেনি। অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল। ব্যাংক-বীমা খোলা থাকলেও লেনদেন বন্ধ ছিল। দূর পাল্লার যানবাহন চলাচল না করলেও ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।

Exit mobile version