The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় পিরানহা মাছসহ দুইজন আটক

প্রতিনিধি:আখাউড়ার আমোদাবাদ থেকে পিরানহা মাছসহ দুইজনকে আটক করেছে বিজিবি-১২ ব্যাটালিয়নের সদস্যরা। গত সোমবার গভীর রাতে ভারতে পাচারকালে বিজিবি সদস্যরা এ অভিযান চালান। এ ঘটনায় আখাউড়া থানায় মামলা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, বিজয়নগর উপজেলার আলীনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় একটি মিনি ট্রাকে করে পাচারকালে নিষিদ্ধ ওইসব মাছ আটক করে। এ সময় জয়নাল ভূঁইয়া ও ইমরান মিয়া নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদেরকে আখাউড়া থানায় সোপর্দ করে হাবিলদার মো. মনিরুজ্জামান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার বিকেলে আটক মাছ মাটিতে পুঁতে ফেলা হয়।

Exit mobile version