The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় বিয়ের কথা বলে ধর্ষণ, প্রবাসী গ্রেফতার

প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এফিডেভিটের মাধ্যমে বিয়ে হওয়ার কথা বলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার টানমান্দাইল গ্রামের বাসিন্দা ইতালি প্রবাসী আব্দুর রহমান মোল্লাকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ সূত্রে জানা যায়, তিন মাসের ছুটিতে দেশে এসে ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে আব্দুর রহমান মোল্লা। গত ২০ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আদালতে নিয়ে কাগজে স্বার করে বলে তাদের মধ্যে বিয়ে হয়ে গেছে বলে জানায় আব্দুর রহমান। বিয়ের কথা বলে গত ২৭ মার্চ ওই কিশোরীর সঙ্গে শারিরীক সম্পর্কও করে সে। এদিকে তিনি আবার ইতালি চলে যেতে চাইলে ওই কিশোরী স্ত্রীর মর্যাদা চায়। তখন আব্দুর রহমান বিয়ের কথা অস্বীকার করে পালিয়ে যাওয়ার উদ্যোগ নেয়। এ অবস্থায় গত শুক্রবার রাতে ওই কিশোরী বাদী হয়ে আখাউড়া থানায় মামলা দায়ের করেন। আখাউড়া থানার এসআই ও মামলার তদন্তকারি কর্মকর্তা কাঞ্চন কান্তি দাস জানান, মামলা হওয়ার পর আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরন করে।

Exit mobile version