The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় শিববাড়ি মন্দিরে চুরি

প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের দেবগ্রাম এলাকায় অবস্থিত শিববাড়ি মন্দিরে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ওই মন্দিরের ক্যাশ বাক্সে থাকা নগদ টাকা ও মন্দিরের কালী মুর্তির পরিহিত স্বর্ণের তৈরি চাঁন লুটে নেয়। গত রবিবার গভীর রাতে কোন এক সময় এ ঘটনা ঘটে। গতকাল সোমবার দুপুরে ওই মন্দিরের কোষাধ্য দীপক সাহা জানান, সকালে কয়েকজন পূজারি মন্দিরে এসে মূল দরজা ও ভেতরে থাকা ক্যাশবাক্সের তালা ভাঙ্গা দেখতে পান। পূজারিদের মাধ্যমে খবর পেয়ে তিনি এসে মন্দিরের ভেতর উলট-পালট ও ক্যাশ বাক্স ভাঙ্গা দেখতে পান। পরে নগদ টাকা ও মন্দিরের কালী মায়ের পরিহিত স্বর্ণের তৈরি চাঁন লুটে নেওয়ার বিষয়টিও আঁচ করেন তিনি। তবে ক্যাশ বাক্স থেকে কত টাকা খোয়া গেছে এ ব্যাপারে সঠিক ধারণা দিতে পারেননি তিনি।

Exit mobile version