The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় সাংবাদিককে ডেকে নিয়ে মারধোর ॥ গ্রেপ্তার-১

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক সংবাদিককে বাসা থেকে ডেকে নিয়ে মারধোর করছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যায়। আহত সাংবাদিক হলেন দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি ও আখাউড়া রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী। গুরুতর আহত অবস্থায়  তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  মারধোরে তার বাম কান ক্ষতিগ্রস্ত হয়েছে।
হাসপাতালে আহত সাংবাদিক সমীর চক্রবর্তী জানান, সন্ধ্যা ৬টার দিকে পৌরশহরের রাধানগর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে আল-আমিন তাকে বাসা থেকে ডেকে এনে এলোপাথাড়ি মারধোর শুরু করে। পরে আশপাশের লোকজন আল-আমিনকে আটক করে পুলিশে সোপর্দ করে। সমীর চক্রবর্তী বলেন, তার ধারনা আখাউড়া রেলওয়ে ষ্টেশনের জায়গা দখল করে মার্কেট নির্মাণের প্রতিবাদে শনিবার সকালে মানব বন্ধন যোগ দেয়ার কারনেই তাকে মারধোর করা হয়েছে।
এ ঘটনায় সাংবাদিক সমীর চক্রবর্তীর পিতা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আমরা গ্রেপ্তারকৃত আল-আমিনকে রবিবার আদালতে প্রেরন করেছি।

Exit mobile version