The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ও এটিএম বুথ এর উদ্বোধন


প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর  ৩০ বছর পূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এসএমই /কৃষি শাখায় গ্রাহক সমাবেশ ও উপজেলায় প্রথম এটিএম বুথ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধায় আখাউড়া সড়কবাজারস্থ শাখায় এ গ্রাহক সমাবেশে প্রধান অতিথি ছিলেন আখাউড়া শহীদ স্মৃতি কলেজের সাবেক উপাধ্য বিশিষ্ট্য শিক্ষাবিদ মুহা: শাহাজান মিয়া। ইসলামী ব্যাংক এর ভাইস প্রেসিডেন্ট ও ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মোঃ জিল্লুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের কুমিল্লা জোনাল শাখার অফিসার আব্দুল মতিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ সভাপতি আল আমীন শাহীন, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি। বক্তব্য রাখেন আখাউড়া শাখার ব্যবস্থাপক মোঃ সাখাওয়াত হোসেন, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।
পরে সড়ক বাজারস্থ ব্যাংক শাখা ভবনের নীচতলায় আখাউড়া উপজেলার প্রথম এটিএম বুথ উদ্বোধন করা হয়।

Exit mobile version