The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইল নাসিরনগর সড়কে ডাকাতি

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
সরাইল নাসিরনগর সড়কে যাত্রীবাহী গাড়িতে দূর্ধর্ষ ডাকাতি হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে বড্ডাপাড়া খাদ্য গুদামের সামনের সড়কে ডাকাতির ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় তিন যাত্রী আহত হয়েছে। ডাকাতের কবলে পড়া যাত্রীরা জানায়, বিশ্বরোড মোড় থেকে যাত্রীরা কালিকচ্ছ যাওয়ার উদ্দেশ্যে সিএনজি অটোরিক্সায় উঠেন। রাত সাড়ে এগারটায় খাদ্য গুদামের কাছে আসা মাত্র ১০/১২ জনের মুখোশ ধারী একদল ডাকাত তাদের গাড়িটি আটক করে। দেশীয় অস্র দেখিয়ে তারা প্রথমে যাত্রীদের জিম্মি করে ফেলে। পরে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতরা যাত্রীদের প্রচন্ড মারধর করে। একই সময়ে সড়কে আরো দুইটি অটোরিক্সায় ডাকাতি করতে দেখা গেছে। ডাকাতের পিটুনিতে আহত যাত্রীরা হলেন- নোয়াগাঁও গ্রামের জহির (৩০), জারুইল্লা হাঁটির কবির (২২) ও ছায়েদ মিয়া (৪০)। প্রসঙ্গতঃ এ সড়কে সপ্তাহে  ৩/৪ দিন ডাকাতির ঘটনা এখন নিয়মে পরিণত হয়েছে।

Exit mobile version