The voice of Brahmanbaria || Local news means the world is

মিতালীর তিন দিন ব্যাপি বৈশাখী মেলা সমাপ্ত

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
বর্ষবরণ উপলক্ষ্যে সরাইলের দেওড়া মিতালী সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপি বৈশাখী মেলা সমাপ্ত হয়েছে। গত রোববার থেকে শুরু এ মেলায় ছিল সাজ সাজ রব। মেলাকে ঘিরে গ্রামের মানুষের মধ্যে ছিল উৎসবের আমেজ। সমগ্র দিনই বিভিন্ন বয়সের নারী পুরুষ ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। প্রত্যেক দিন সন্ধার পর দর্শনার্থীদের উপস্থিতি বৃদ্ধি পেত উল্লেখযোগ্য হারে। মেলায় বিভিন্ন পশরার ষ্টল ছিল ৩০ টি। গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই দিন রাত পরিশ্রম করে মেলার আয়োজন করেছে গ্রামের অর্ধশতাধিক স্কুল ও কলেজ পড়–য়া শিক্ষার্থী। গত মঙ্গলবার বিকেলে মেলা পরিদর্শন করেছেন সরাইল উপজেলা সমাজ কল্যাণ কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, মিতালীর উপদেষ্টা মোঃ জুনায়েদ আহমেদ, মিতালীর সভাপতি ও সরাইল প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মাহবুব খান বাবুল, দৈনিক খবর পত্রিকার সরাইল প্রতিনিধি মোহাম্মদ মাসুদ, মোঃ আনিছুর রহমান ও  সমাজ সেবক মোঃ হাবিবুর রহমান পন্ডিত প্রমূখ। অতিথিরা মেলা ঘুরে সন্তোষ প্রকাশ করেন। মিতালী এবং সকল আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Exit mobile version