The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার


প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামের তিতাস নদী থেকে বুধবার রাত সাড়ে ৭ টার দিকে গৌরাঙ্গ দাশ (৬৩) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃদ্ধের স্বজনরা জানিয়েছে, আজ বেলা ১১ টার দিকে ঐ বৃদ্ধ গরু চড়াতে ৪-৫ টি গরু নিয়ে তিতাস নদীর ওপারের মাঠের উদ্দেশ্যে বেরিয়ে যান। কিন্তু সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় তারা খোঁজ করতে শুরু করেন। পরে নদীতে বৃদ্ধের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সরাইল থানার উপ-পরিদর্শক আব্দুল হক জানিয়েছেন, নদী পাড় হতে গিয়ে হয়ত তিনি সাঁতার কেটে আর ওপাড়ে উঠতে পারেননি। তার শরীরে কোন আঘাতের চিন্হ পাওয়া যায়নি। তার লাশ সৎকারের ব্যবস্থা করা হচ্ছে।

Exit mobile version