The voice of Brahmanbaria || Local news means the world is

সুলতানপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

প্রতিবেদক : বুধবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর এলাকায় ট্রাক চাপায় একজন নিহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস সুলতানপুর এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় । এতে রাস্তা পারাপারের অপেক্ষায় পাশে দাড়ানো থাকা সুলতানপুর এলাকার আবদুল মালেক মিয়ার ছেলে রশিদ মিয়া (৫০) ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ ঘাতক বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।

Exit mobile version