The voice of Brahmanbaria || Local news means the world is

ঘাটুরায় সড়ক অবরোধ, কুমিল্লা-সিলেট মহাসড়কে ১ ঘন্টা যান চলাচল বন্ধ

প্রতিবেদক : মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাস মালিক পক্ষের দন্ধে কুমিল্লা-সিলেট মহাসড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ  থাকে। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।

পুলিশ ও প্রত্যদর্শীরা জানায়, ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা (মহাখালী) রুটে বাদশা পরিবহনের একটি বাস সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের শহরের ঘাটুরা এলাকায় পৌছলে একদল যুবক ঐ বাস থেকে যাত্রীদের নামিয়ে দেয় এবং বাসটিতে ভাংচুর চালায়। বাদশা পরিবহনের মালিক পক্ষের দাবি একই রুটে চলাচলকারী উত্তরা পরিবহনের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। অপর দিকে উত্তরা পরিবহন দাবি করছে, এটা বাদশা পরিবহনের লোকজনের সাজানো। এ ঘটনার প্রতিবাদে বাদশা পরিবহনের লোকজন ভাংচুর করা বাসটি রাস্তার মাঝামাঝি দাঁড় করিয়ে অবরোধ সৃষ্টি করে। অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কয়েক কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Exit mobile version