The voice of Brahmanbaria || Local news means the world is

বাঁশি কেনার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে,বৈশাখী মেলায় দু’গ্রুপে সংঘর্ষ। আহত ২০

সালমা আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদর উপজেলার মওলাগঞ্জ বাজারে বৈশাখী মেলায় বাঁশি কেনাকে কেন্দ্র করে সদর উপজেলা ও পার্শ্ববর্তী দশদোনা গ্রামের লোকজনের মধ্যে লাঠিসোটা নিয়ে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিকেল ৫ টার দিকে এ ঘটনা ঘটে ।

পুলিশ ও প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলার কয়েকজন তরুন ও দশদোনা গ্রামের এক বাঁশি বিক্রেতার মধ্যে বাশিঁর দাম নিয়ে প্রথমে বাদানুবাদ ও পরে হাতাহাতি হয়। ৫টার দিকে এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে দু’গ্রামে সংঘর্ষ বাধে।এতে উভয় গ্রামের কমপক্ষে ২০জন আহত হয়। বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে। আহতদের উপজেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Exit mobile version