The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় ট্রেনে নিচে ঝাপ দিয়ে মহিলার আত্মহত্যা

প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভাবের তাড়নায় ট্রেনে নিচে ঝাপ দিয়ে এক মহিলা আত্মহত্যা করেছে। গত শনিবার সকালে চট্টগ্রাম-সিলেট রেলপথের আজমপুর ষ্টেশনের আউটার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। আখাউড়া রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা প্রায় ৮টায় আখাউড়া উপজেলার আমোদাবাদ গ্রামের শেফাল দাসের স্ত্রী মিনা দাস (৩৫) নামে এক গৃহিনী ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে। আমোদাবাদ গ্রামে সম্প্রতি টর্ণেডো আঘাতে তিগ্রস্থ শেফাল দাসের পরিবার অভাবের কারণে পারিবারিক কলহ লেগেই থাকত। শনিবার স্বামী স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেনটি আজমপুর রেলওয়ে পৌঁছালে মিনা রানী দাস ট্রেনের নিচে ঝাপ দেয়। এতে তার শরীর দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

Exit mobile version