The voice of Brahmanbaria || Local news means the world is

সপ্তাহব্যাপী বৈশাখী উৎসব শুরু

প্রতিবেদক : নববর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমীর উদ্যোগে সপ্তাহব্যাপী বৈশাখী উৎসব রবিবার সন্ধ্যায় স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরে শুরু হয়েছে।  প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের “সেন্টার ফর হায়ার এডুকেশন এন্ড রিচার্স” এর পরিচালক ড. মোহাম্মদ আবদুল হাই। বৈশাখী উৎসবের আহবায়ক অধ্যাপক এ কে এম শিবলীর সভাপতিত্বে বক্তৃতা করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ মোঃ আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস কাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, নারী নেত্রী নন্দিতা গুহ, অধ্যাপক মিজানুর রহমান শিশির প্রমুখ।

মেলায় গ্রামীন কুটির শিল্প সহ বিভিন্ন বিষয়ের ২২টি স্টল খোলা হয়।

এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও নাট্যনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Exit mobile version