The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৪

প্রতিনিধি॥ শনিবার ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া গোগদে (ইসলামাবাদ) মিনি ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে অটোরিক্সা চালক নিহতসহ অপর ৪জন আহত হয়েছে। পুলিশ সুত্র জানায়, বিকেলে সরাইল উপজেলার গোগদ (ইসলামাবাদ) এলাকায় সিএনজি চালিত অটোরিক্সাকে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি মিনি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে অটোরিক্সা ও ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সা চালক নিহত এবং অপর যাত্রীরা আহত হয়। গুরুতর আহত অবস্থায় দু’জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Exit mobile version