The voice of Brahmanbaria || Local news means the world is

হেফাজত নেতারা মিথ্যা বক্তব্য দিয়ে ফাসেক হয়েছেন,তাদের তওবা করতে হবে-মোকতাদির চৌধুরী,এমপি

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ করে হেফাজত ইসলাম নেতারা তাদের বক্তব্যে মিথ্যাচার করেছেন বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য ও স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।  শনিবার সকালে শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে সাংবাদিকদের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন। এ সময় তিনি বলেন, হেফাজত নেতারা যে অভিযোগ করেন যে, সরকারের টাকায় কেনা লাঠি নিয়ে শাহবাগে ইসলাম বিরোধী মিছিল হয়, তা নির্জলা মিথ্যাচার। সমস্ত ব্লগারদের নাস্তিক বলাটাও মিথ্যাচার। কারণ যারা ব্লগ লিখে তাদের দু’একজন ভিন্নমত পোষন করতে পারে কিন্তু সবাই নাস্তিক নয়। আলেম ওলামাদের অনেকেই ব্লগ লিখেন। হেফাজত নেতারা মিথ্যা বক্তব্য দিয়ে ফাসেকে পরিণত হয়েছেন। তাদের অতিসত্ত্বর তওবা করা উচিৎ। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মেজর অবঃ জহিরুল হক খান বীর প্রতিক, জাতীয় পরিষদ সদস্য শেখ কুতুব হোসেন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন,মাহবুবুল বারী চৌধুরী,মজিবুর রহমান বাবুল।

Exit mobile version