The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরের কুখ্যাত ডাকাত রফিক গ্রেফতার

প্রতিনিধিঃ শুক্রবার দুপুর দুই ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার উপ পুলিশ পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গুকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রাম .থেকে কুখ্যাত ডাকাত একাধিক চুরি ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানা ভূক্ত আসামী মোঃ কাছা মিয়ার ছেলে আন্তঃ জেলা ডাকাত চক্রের সদস্য মোঃ রফিক মিয়াকে গ্রেফতার করে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ আব্দুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সে একাধিক চুরি ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানা ভূক্ত আসামী এবং আন্তঃ জেলা ডাকাত চক্রের সদস্য। তিনি আরও জানান ডাকাত রফিক অন্য একটি মামলায় ১৭ মাস কারাভোগ শেষে মাত্র ৩মাস আগে জামিনে আসে।

Exit mobile version