The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল পালিত হয়নি


প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী ছাত্র শিবিরের ডাকা বৃহস্পতিবারের হরতালে সাড়া মেলেনি। যান চলাচলসহ সব কিছুই ছিল নিত্যদিনের মতো স্বাভাবিক। হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার মাত্র দু’স্থানে পিকেটিং করে শিবির কর্মীরা। সকাল ৬টা থেকে ৭টার মধ্যে কুমিল্লা-সিলেট সড়কের ভাদুঘর ও শেরপুর এলাকায় টায়ার জালিয়ে পিকেটিং করা হয়। এ সময় শেরপুর এলাকায় একটি চলন্ত মিনিট্রাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হলেও তা অবিস্ফোরিত থেকে যায়। পুলিশ এসে কিছুক্ষনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করে।

Exit mobile version