The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী দাঙ্গাবাজ গ্রেপ্তার


প্রতিনিধিঃ সরাইলে চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, দাঙ্গাবাজ ও অর্ধ ডজন মামলার পলাতক আসামী আবদুল মান্নান (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করেছে সরাইল থানার এস আই কবিরুল। পুলিশ জানায়, উপজেলার দেওড়া গ্রামের বাসিন্ধা মান্নান। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা ও সেবন করে আসছে। এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে এক যুগ ধরে। তার ইন্ধন ও সহায়তায় দেওড়া গ্রামে একর পর এক সংঘর্ষের ঘটনা ঘটছে। তার বিরুদ্ধে সরাইল থানায় দাঙ্গা, চাঁদাবাজি ও নারী নির্যাতনের অভিযোগে অর্ধ ডজনের ও অধিক মামলা রয়েছে। দীর্ঘ দিন যাবৎ সে ফেরার জীবন যাপন করছিল। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী বলেন, মান্নান অনেক গুলি মামলার ফেরারী আসামী। গতকাল তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Exit mobile version