The voice of Brahmanbaria || Local news means the world is

আগামীকালের মহাসমাবেশ সফল করার লক্ষে হেফাজত ইসলাম এর মিছিল সমাবেশ


শামীম উন বাছির : কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ১৩ দফা দাবীর সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম । বৃহস্পতিবার দুপুরে জেলা শাখার উদ্যোগে আগামীকাল শুক্রবারের মহাসমাবেশ সফল করার লক্ষে স্থানীয় জামিয়া ইউনুছিয়া মাদ্রাসা প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তোফায়েল আজম মনুমেন্ট প্রাঙ্গনে হেফাজত ইসলামের নেতা মাওলানা আতাহার আলীর সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, আগামীকাল ব্রাহ্মণবাড়িয়ার মহাসমাবেশের পূর্বে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে মুক্তি দিতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করা হবে। প্রয়োজনে লাগাতার হারতালের হুশিয়ারী দেন তারা।

Exit mobile version