বি.এন.পি ও সকল অংগ সংগঠনের অংশ গ্রহণে সরাইলে হরতাল পালিত
admin
বন্দী নেতাদের মুক্তির দাবীতে ১৮ দল আহুত ৩৬ ঘন্টার হরতাল কর্মসূচি সরাইল থানা বিএনপি ও সকল সহযোগী অংগ সংগঠনের অংশ গ্রহনে সফল ভাবে পালিত হয়েছে। গত মঙ্গলবারের মত বুধবারও বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডঃ আব্দুর রহমানের নেতৃত্বে সরাইল উপজেলা সদরের প্রধান প্রধান সড়কসহ সরাইল-বিশ্বরোড ও কুট্টাপাড়া মোড়ে মিছিল করে। মিছিল শেষে সরাইল অন্নদা স্কুল মোড়ে থানা বিএনপির সাবেক সভাপতি ও সিনিয়ন যুগ্ম আহবায়ক এড: আব্দুর রহমানের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। থানা ছাত্রদল সাধারণ সম্পাদক জহির উদ্দীন ভূইয়ার উপস্থাপনায় অনুষ্টিত উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, থানা বিএনপির সাবেক সভাপতি চেয়ারম্যান আবু মুছা, ওসমানী মাসুক, বিএনপি নেতা চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) কাজল মিয়া, জয়নাল মেম্বার, আবু তাহের প্রমুখ।
বক্তারা কারাবন্দী নেতাদের মুক্তির দাবীসহ ফ্যাসিষ্ট সরকার পতনের একদফা আন্দোলনকে এগিয়ে নিতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত সকল কর্মসূচি জীবন দিয়ে হলেও সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।(প্রেস বিজ্ঞপ্তি)