The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে নির্মানাধীন বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে রিকশাচালকের মৃত্যু

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নির্মাণাধীন চারতলা বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে মো. কুদ্দুছ মিয়া (২৫) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। সোমবার মধ্যরাতে উপজেলা সদরের টিএ-টি পাড়ায় এই ঘটনা ঘটে। মঙ্গলবার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
জানা যায়, সোমবার মধ্যরাতে উপজেলা সদরের টিটি পাড়ায় দুলাল মিয়ার নির্মাণাধীন চারতলা বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে যায় রিকশাচালক কুদ্দুছ। সে স্থানীয় দরবেশ আলীর পুত্র। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের  জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এলাকাবাসী জানায় ওই রিকশাচালক প্রায়শই নেশাগ্রস্থ অবস্থায় থাকতো। ধারনা করা হচ্ছে ওইদিন মধ্যরাতে নির্মাণাধীন চারতলা বিল্ডিংয়ের ছাদে নেশাগ্রস্থ অবস্থায় দিশা হারিয়ে ছাদ থেকে পড়ে যায়।

Exit mobile version