The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে বিএনপি ও বিজেপির পৃথক হরতাল কর্মসূচি পালিত


নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:- মঙ্গলবার  ১৮ দলীয় জোটের ডাকা হরতালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা বিএনপি ও বিজেপি পৃথক পৃথক  কর্মসূচি পালন করেছে। ভোর থেকেই বিজেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যার জেলা বিজেপির আহবায়ক নাসিরনগর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আহসানুল হক মাষ্টারের নেতৃত্বে অপরদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  এম এ হান্নানের নেতৃত্বে পৃথক পৃথক হরতাল কর্মসুচি পালন করা হয়েছে। হরতালকারীরা ভোর থেকেই দুভাগে বিভক্ত হয়ে নাসিরনগর সরাইল সড়ক অবরোধ করে রাখে। ওই সময়ে কোনরূপ যানবাহন চলতে দেখা যায়নি। অফিস আদালতে স্থবিরতা বিরাজ করছিল।

Exit mobile version