The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইল কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন, আনিছুল ইসলাম ঠাকুর বিনা প্রতিদ্বন্ধীতায় সভাপতি

প্রতিনিধিঃ সরাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে শুধু মাত্র আনিছুল ইসলাম ঠাকুর মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ফলে তিনি বিনা প্রতিদ্বন্ধীতায় তৃতীয় বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন। বি আর ডি বি অফিস সূত্র জানায়, ইতিপূর্বে আনিছুল ইসলাম ২০০৬ সালে ও ২০০৯ সালে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি পুনরায় ২০১৩ সালে তিন বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রসঙ্গতঃ তিনি ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ঠ্য সমবায়ী হিসেবে ১৯৮৭ ও ১৯৯১ সালে রোপ্য এবং ২০০২ সালে জাতীয় পর্যায়ে স্বর্নপদক পেয়েছেন। এ ছাড়া তিনি কুমিল্লা শিল্প সমবায় সমিতির দুইবার ব্যবস্থাপনা সদস্য ও কুমিল্লা জেলা পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সহ-সভাপতি ছিলেন। ২০১২ সালের ১০ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তিনি সমবায়ী কৃষকদের কৃষি ঋনের সুদ মওকুফের ভর্তুকির চেক গ্রহন করেছেন।

Exit mobile version