The voice of Brahmanbaria || Local news means the world is

হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল

প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ দিঘীর পাড় এলাকা থেকে স্থানীয় সেক্টর কমান্ডার্স ফোরাম, ঘাতক দালাল নির্মূল কমিটিসহ হরতালের সমর্থনকারীরা শনিবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের করে।

বিক্ষোভকারীরা জাতীয় পতাকা হাতে মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে তারা পুরান কাচারি সংলগ্ন পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সেক্টর কমান্ডার্স ফোরামের ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি ও জেলা মুক্তিযোদ্বা কমান্ডার হারুনুর রশীদ, পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অব.) জহিরুল হক খান বীর প্রতীক প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘জামায়াতের ছত্রছায়ায় হেফাজত ইসলাম দেশে অরাজকতা ও অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

হরতালে শহরে হালকা যানবাহন চলাচল করলেও ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কসহ দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

Exit mobile version