The voice of Brahmanbaria || Local news means the world is

টিকেট না পেয়ে রেলষ্টেশনে হামলা ও ভাংচুর করেছে হেফাজত কর্মীরা

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় টিকেট দিতে দেরী হওয়ায় রেলষ্টেশনে ভাংচুর করেছে হেফাজত ইসলাম সমর্থকরা। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার দুপুর প্রায় পৌণে ১টায় কয়েক’শ হেফাজত ইসলাম কর্মী সমর্থক রেলষ্টেশনে হাজির হয়ে ঢাকা যাওয়ার টিকেটের জন্য লাইনে দাঁড়ায়। এসময় টিকেট দিতে দেরি হওয়া এবং টিকেট না পেয়ে তারা বিুব্ধ হয়ে উঠে। এক পর্যায়ে টিকেট কাউন্টারে হামলা ও ভাংচুর এবং ষ্টেশন এলাকায় ভাংচুর চালায়। এসময় ষ্টেশনে উপস্থিত শত শত সাধারণ যাত্রীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে এদিক সেদিক দৌড়াতে থাকে তারা।

রেলষ্টেশনের দায়িত্বে থাকা রেল পুলিশ জানায়, ঢাকায় যেতে আগ্রহী হেফাজত ইসলাম কর্মীরাই এ ভাংচুর চালিয়েছে। খবর পেয়ে সদর থানা পুলিশ রেলষ্টেশনে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Exit mobile version