The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা


প্রতিনিধি : বিএনপির গুলশান কার্যালয়ে গুলিবর্ষণ ও সারাদেশে ১৮ দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের প্রতিবাদে আখাউড়ায় বৃহস্পতিবার বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। দুপুরে নেতাকর্মীরা উপজেলা বিএনপির কার্যালয়ে মিলিত হয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌরশহরসহ রেলস্টেশন এলাকা প্রদক্ষিণ করে। পরে ,নেতাকর্মীরা রেলস্টেশন এলাকায় এসে প্রতিবাদ সভা করে। উপজেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনসুর মিশন, যুগ্ন-সম্পাদক বাহার মিয়া, পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহদাত হোসেন লিটন, পৌর যুবদল সাধারণ সম্পাদক জাবেদ আহম্মেদ ভূইয়া প্রমুখ।

Exit mobile version