The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

প্রতিনিধি:- বৃহস্পতিবার সারাদেশের ন্যায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা বিএনপির ও তার অঙ্গসংগঠন উদ্দ্যেগে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল দশটায় বিক্ষোভকারীরা এক মিছিল নিয়ে উপজেলার প্রধান প্রাধন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহদি মিনার প্রাঙ্গণে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ ওমরাও খানের সভাপত্বিতে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, আমিরুল হোসেন চকদার, আবু ছারোয়ার, নাছির উদ্দিন, পল্লব চক্রবর্তী, হাসনা হেনা, তাজমহল বেগম সহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ।

Exit mobile version