The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জেলা সদর হাসপাতাল মর্গে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এদিকে এই ঘটনায় নবীনগর থানা পুলিশ বাদী হয়ে খুনের মামলা দায়ের করেছে।
পুলিশ সূত্র জানায়, উপজেলার বড়াইল ইউনিয়নের গোসাইপুর গ্রামের লঞ্চঘাট এলাকার কারখানা নামক স্থানে তিতাস নদীতে কচুরীপানার নিচে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় জনতা। বিষয়টি থানায় জানানোর পর পুলিশ বুধবার সন্ধ্যায় ঘটনাস্থলে পৌছে অনুমান ৩০ বছর বয়েসী অজ্ঞাতনামা ওই যুবকের লাশ উদ্ধা করে পুলিশ। পুলিশ ধারণা করছে অজ্ঞাতনামা ওই যুবককে ঘাতকরা হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। বৃহস্পতিবার দুপুরে জেলা সদর হাসপাতাল মর্গে ওই লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়। এই ঘটনায় নবীনরগর থানা পুলিশ বাদী হয়ে একটি খুনের মামলা দায়ের করে।

Exit mobile version