The voice of Brahmanbaria || Local news means the world is

৩০৫ বোতল ফেন্সিডিলসহ ব্রাহ্মণবাড়িয়ায় ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

শামীম উন বাছির ঃ ব্রাহ্মণবাড়িয়ায় ৩০৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৯ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। গত মঙ্গলবার বিকেলে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার  সিঙ্গারবিল ইউনিয়নের মোঃ কবির মিয়ার ছেলে মোঃ ইদন মিয়া-(২১) ও কাশিনগর গ্রামের মোঃ ধনু মিয়ার ছেলে মোঃ মুছা মিয়া-(২০)।
র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ মাহফুজ-উল-আমিন নূর এর নেতৃত্বে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।  এ ঘটনায় সদর থানায় মামলা দেওয়া হয়েছে।

Exit mobile version