The voice of Brahmanbaria || Local news means the world is

টর্ণেডো দূর্গতদের মাঝে মালয়েশিয়া প্রবাসীদের ত্রাণ বিতরণ


আমজাদ চৌধুরী রুনু, মালেশিয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া টর্ণেডো দূর্গত এলাকায় গত বুধবার মালয়েশিয়া প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর পক্ষে প্রবাসীদের যারা অর্থ্যায়নে অংশগ্রহণ করেছেন, তারা হলেন মোঃ বিল্লাল হোসেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী, মোঃ আব্দুল্লাহ বিন মামুন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী, কাজী মোঃ সালাউদ্দিন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী, মোঃ নাজমুল হোসেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী, এস.এম রহমান পারভেজ সাপ্তাহিক প্রবাসীর কথা সম্পাদক ও সভাপতি মালয়েশিয়া বাংলাদেশ প্রেসকাব, এম. আমজাদ চৌধুরী রুনু প্রবাসী সাংবাদিক ও সংগঠক সাধারণ সম্পাদক মালয়েশিয়া বাংলাদেশ প্রেসকাব, মোঃ কাজল, মোঃ শফিউল বাসার, শেখ মোঃ শরিফ আহমেদ রাজা মাহাবুবুর রহমান রুবেল।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন প্রবীণ ফটো সাংবাদিক প্রাণতোষ চৌধুরী, ব্রাহ্মণবাড়ীয়া  সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, চিনাইর বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল, সংস্কৃতিকর্মী এ.কে. এম শিবলী, মাসিক মিডিয়া ওয়ার্ল্ড এর সম্পাদক কবি ও কথাসাহিত্যিক আমির হোসেন, নারী নেএী আন্জুমান আরা চৌধুরী, বিশেষ প্রতিনিধি মোঃ রমজান আলী, মোঃ ছাদেকুর রহমান, নাজনীন পুতুল, মোঃ রুবেল মিয়া, মোঃ মোবারক হোসেন, পারুল খানম, কুলসুম খানম, পরশ চৌধূরী, বাদল ভূইয়া প্রীতি, অর্নব, অনিক, মিশু, দীপু, রাহিম, প্রমুখ।

Exit mobile version