The voice of Brahmanbaria || Local news means the world is

ব্লগে ধর্মীয় উস্কানীর অভিযোগ: গ্রেফতার হলেন ৩ ব্লগার

টোয়েন্টিফোর ডেস্ক: ব্লগে ধর্মীয় উস্কানীমূলক লেখনীর দায়ে গ্রেফতার অভিযান শুরু করেছে গোয়েন্দা পুলিশ। এরই অংশ হিসেবে গত সোমবার, ১ এপ্রিল নগরীর বিভিন্ন স্থান থেকে ৩ জন ব্লগারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্লগারগণ হলেন সুব্রত অধিকারী শুভ, মশিউর রহমান বিপ্লব ও রাসেল পারভেজ। ইন্দিরা রোড, পলাশি ও মনিপুরি পাড়া এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান  জানান। এরা হলেন- সুব্রত অধিকারী শুভ, মশিউর রহমান বিপ্লব ও রাসেল পারভেজ।

এঁদের মধ্যে সুব্রত অধিকারী শুভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্র। তাঁর সহপাঠী এবং বন্ধুরা জানিয়েছেন, শুভকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তুলে নেয়া হয়েছে। শাহবাগের পরিদর্শক (তদন্ত) এম এ জলিল জানান, শুভর বন্ধু, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশ্বজিত সোমবার রাতে এই সাধারণ ডায়েরি করেন।

এক রুমমেটের বরাতে  শুভর বন্ধু রহিম জানান, “ফোন করে শুভকে হলের গেটে ডেকে নেয়া হয়। গেটে গেলে দুজন লোক তার সঙ্গে কথা বলে তাকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়।”

উল্লেখ্য, ফেইসবুক ও ব্লগে ইসলাম ও হযরত মুহম্মদকে (সা.) নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্যকারীদের সনাক্ত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ১৩ মার্চ একটি কমিটি করে সরকার। ফেইসবুক ও ব্লগে ‘আপত্তিকর’ মন্তব্য নিয়ে অভিযোগ জানাতে একটি ই-মেইল ঠিকানাও খুলেছে এই কমিটি।

বিটিআরসির তথ্য মতে বর্তমানে বাংলাদেশে প্রায় তিন কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন এবং ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা ৩২ লাখের বেশি।

সূত্র : মিডিয়া টাইমস

Exit mobile version