The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র শিবিরের ঝটিকা লাঠি মিছিল

মনিরুজ্জামান পলাশ : বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে এবং অবিলম্বে মুক্তির দাবীতে সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রশিবির লাঠি মিছিল করেছে। জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী মো. আমির হোসেনের নেতৃত্বে শিবির কর্মীরা শহরের আনন্দবাজার থেকে এই লাঠি মিছিল বের করে। মিছিলশেষে সড়কবাজার মোড়ে বিােভ সভায় বক্তব্য রাখেন জেলা শিবিরের সেক্রেটারী মো. আমির হোসেন, সোহরাবুর রহমান নিপু, মকবুল হোসেন প্রমুখ। সভায় বক্তারা কেন্দ্রীয় সভাপতির নি:শর্ত মুক্তির দাবী জানান। অন্যথায় আরও কঠিন আন্দোন কর্মসূচির হুশিয়ারী দেন।

Exit mobile version