The voice of Brahmanbaria || Local news means the world is

খালেদার গুলশান কার্যালয়ে গুলির প্রতিবাদে জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ



বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে রাতের অন্ধকারে মোটর সাইকেল আরোহী দুর্বৃত্তদের দ্বারা গুলি বর্ষনের প্রতিবাদে তাৎক্ষনিকভাবে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়ীয়া জেলা বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল সোমবার বিকেলে রেল গেইট চত্বরে শুরু  হয়ে শহর প্রদক্ষিণ শেষে প্রেসকাব চত্বরে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশ সভায় জেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব এডঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন , সহ-সভাপতি এডঃ গোলাম সারওয়ার খোকন, যুগ্ম সম্পাদক এডঃ আনিছুর রহমান মজু তাছাও উপস্থিত ছিলেন সদর থানার বিএনপি’র সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নূরে আলম সিদ্দীকি ,জেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক মইনূল হোসেন দপ্তর সম্পাদক মোঃ আজিজ ,সহ-দপ্তর সম্পাদক এডঃ আলী আজম চৌঃ , সহ সম্পাদক শিয়ামুল হক, সহ- যুব সম্পাদক শেখ মোঃ সাদির ,মহিলা দল সভানেত্রী এডঃ ইসমত আরা ,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আলী আজম ,মিজানুর রহমান , লোকমান হোসেন , সদস্য তানিম শাহিদ রিপন, সদর থানা যুবদলের আহবায়ক এডঃ আব্দুর রহিম গোলাপ, সদস্য সচিব বুলবুল আহমেদ মুসা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ ও মজিবুর রহমান মন্টু প্রমুখ । সভাটি সার্বিক পরিচালনা করেন জেলা বিএনপি’র সহ-প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেন। 

Exit mobile version