The voice of Brahmanbaria || Local news means the world is

টর্নেডোয় ক্ষতিগ্রস্থদের মাঝে আমেরিকা প্রবাসীর সহায়তা প্রদান

সুমন নূর : টর্নেডোয় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে সহায়তা প্রদান করেছেন আমেরিকা প্রবাসী কামরুল হুদা দুলাল। সোমবার চিনাইর,দুবলা, জারুলতলা,চান্দি,বাসুদেবসহ অন্যান্য ক্ষতিগ্রস্থ এলাকার প্রায় শতাধিক পরিবারের মাঝে নগন অর্থ ও মশারি বিতরণ করেন তিনি। তিনি প্রত্যেক পরিবারকে নগদ ২৫০০ টাকা ও একটি করে মশারি দেন।

 

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, তার স্ত্রী সৈয়দা ইয়াছমিন আরা, ছোট ভাই আজমুদ হুদা নোমান, দুলালের মাতা, পারিবারিক বন্ধু আসলাম খাঁন, আলী আসিফ গালিব প্রমুখ।

আমেরিকা প্রবাসী দুলাল বলেন, টর্নেডোর পরপর টিভি এবং অনলাইন সংবাদ মাধ্যমে খবরটি জানার পর আমি দেশে ছুটে এসেছি। ক্ষতিগ্রস্তদের দেখে সত্যিই অনেক খারাপ লাগছে। আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, তারা যেন এই বিপদ কাটিয়ে উঠতে পারে।

Exit mobile version