The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ১০


প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে সড়ক দুর্ঘটনায় আবু মালাকার (৪৫) একজন  নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অপর ১০ জন। আহতদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়,  শনিবার নরসিংদীর বেলাব থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাচ্ছিলো। দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার রামপুর ব্রীজের সন্নিকটে বিপরীত দিক থেকে আসা একটি বাস ধাক্কা দিলে মাইক্রোবাস যাত্রী আবু মালাকার ঘটনাস্থলেই মারা যায়। এসময় মাইক্রোবাসে থাকা মহিলা-শিশুসহ কমপে ১০জন গুরুতর আহত হয়। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Exit mobile version