The voice of Brahmanbaria || Local news means the world is

জাতীয় বীর অব্দুল কুদ্দুস মাখন স্মৃতি পরিষদের খাবার বিতরণ

জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন স্মৃতি পরিষদের উদ্যোগে টর্নেডোতে ক্ষতিগ্রস্থদের সমবেদনা প্রকাশের লক্ষ্যে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ব্রা‏হ্মণবাড়ীয়া ৩ আসনের সাংসদ ও বিশিষ্ট লেখক র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী সদর উপজেলার মোহাম্মদপুরে গ্্রামে এ খাবার বিতরণ শুরু করেন। পরে পর্যায়ক্রমে অন্যান্য ক্ষতিগ্রস্থ এলাকায়ও এ খাবার বিতরণ করা হয়।

পরিষদের নেতৃবৃন্দ জানান, টর্নেডোতে ক্ষতিগ্রস্থ প্রায় তিন হাজার পরিবারের মাঝে এ খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন , জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এডঃ শাহানুর,বরকত উল্লাহ সাগর, এনামুল কবীর রুবেল, ব্যরিস্টার জাহিদুল রহমান, সৈয়দ ফয়সাল বারী অনিক, প্রমুখ।

সার্বিক সহায়তায় ছিলেন, জেলা সেচ্ছা সেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আহমেদুল কবীর রাজীব, সহ: সভাপতি-আল ফয়সল, জনাব শফিউল্লাহ,শাকিল,মাসুদ,হামিম ,অন্তু,হাসান,তারিন,বিশিষ্ট ব্যবসায়ী জুনায়েদ জনি,শওকত এবং এলাকার তরুণ প্রজন্ম। জনাব মন্নর আলী এলাকার মুরব্বী হিসেবে পুরো বিষয়টি তত্তাবধান করেন।(প্রেস বিজ্ঞপ্তি)

Exit mobile version