The voice of Brahmanbaria || Local news means the world is

পীর সাহেব চরমোনাইর পীর সাহেবের পক্ষ থেকে টর্নেডো দূর্গত এলাকায় ব্যাপক ত্রাণ বিতরণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীর আল্লামা মুফতী সৈয়দ মোঃ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইর সাহেবের পক্ষ থেকে থেকে ব্রাহ্মণবাড়ীয়ায় টর্নেডো দূর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়, উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব অধ্য হাফেজ মাওঃ ইউনুছ আহমদ, বিশেষ অতিথি ছিলেন মুহতারাম আমীরের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন। এ সময় প্রধান অতিথি বলেন  ২০০১ সালের  ৬ই ফেব্রুয়ারী ও বিজয়নগরের নয়াবাদীর দুঃসময়ের মত বর্তমানেও আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। পরে তিনি পুরো এলাকা পরিদর্শন করেন। ত্রাণ বিতরণ কালে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি জননেতা আলহাজ্ব মুসলেম উদ্দিন ভুইয়া, সেক্রেটারী আলহাজ্ব মাওঃ গাজী নিয়াজুল করীম , সাবেক সহ সভাপতি সৈয়দ আনোয়ার আহমেদ লিটন, সৈয়দ আবু সালেহ, বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ, মাওঃ নূরুল আলম, মাওঃ জালাল উদ্দিন, ইমলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ব্রাহ্মণবাড়ীয়া জেলা সভাপতি শাহ মোহাম্মদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ এহতাছিম বিল্লাহ আজিজী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম আল মানছুর আবু হানিফ নোমান প্রমুখ নেতৃবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)

Exit mobile version