The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে সংঘর্ষে আহত কলেজ ছাত্রের মৃত্যু ॥ এলাকায় উত্তেজনা

মো. মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সংঘর্ষে আহত কলেজ ছাত্র মোঃ দুলাল মিয়া-(২০) মারা গেছে। গত ৩দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দুলাল মিয়া উপজেলার পাকশিমুল ইউনিয়নের জাহের মিয়ার ছেলে ও অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের বি.এ. দ্বিতীয় বর্ষের ছাত্র। এদিকে দুলাল মিয়ার মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গত শনিবার সকালে উপজেলার অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজে দুই ছাত্রের হাতাহাতির ঘটনার জের ধরে অরুয়াইল ও পাকশিমুল গ্রামের লোকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। দু’ঘন্টাব্যাপী সংঘর্ষে দুলাল মিয়াসহ অর্ধশতাধিক লোক আহত হয়। আহত দুলাল মিয়াকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকালে তিনি মারা। এদিকে দুলালের মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ মোতায়ন করা হয় ।
এ ব্যাপারে অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বলেন, দুলালের মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী বলেন, দুলাল মিয়ার মারা যাবার খবরে এলাকায় উত্তেজনা সৃস্টি হয়। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।

Exit mobile version