|
প্রতিনিধি : নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক পূর্ব গ্রামে দুলেনা আক্তার (২৪) নামে এক গৃহবধূ শনিবার গভীর রাতে নিজ বসতঘরের পাশে বড়ই গাছে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তার স্বামীর নাম আলেখ শাহ। পুলিশ রবিবার দুলেনার লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, লাখাই উপজেলার মুড়াকড়ি গ্রামের মৃত মিলন মিয়ার কন্যা দুলেনা আক্তারের ফান্দাউক পূর্ব গ্রামের আলেখ শাহর সাথে প্রায় ৪ বছর পূর্বে বিয়ে হয়। বর্তমানে তাদের কোন সন্তানাদি ছিল না। তবে কি কারনে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। |