The voice of Brahmanbaria || Local news means the world is

রাষ্ট্রপতির মৃত্যুতে কসবায় শোক র‌্যালি ও দোয়া মাহফিল

প্রতিনিধি : শনিবার (২৩ মার্চ) বিকেলে কসবা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের মৃত্যুতে শোক র‌্যালি, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহআলম এডভোকেট এমপি’র নেতৃত্বে শোক র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলে সমবেত হয়। এ সময় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের লোকজন উপস্থিত থেকে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
অপরদিকে কসবা পৌর সদরের সিডিসি স্কুল, রাষ্ট্রপতির মৃত্যুতে গতকাল শনিবার (২৩ মার্চ) স্কুল চত্বরে শোক সমাবেশের আয়োজন করে। এতে ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Exit mobile version