The voice of Brahmanbaria || Local news means the world is

প্রফেসর ফাহিমা খাতুন ও মিসেস শ্যামলের হাসপাতাল পরির্দশন


মনিরুজ্জামান পলাশ : ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও সাংসদ র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সহধর্মীনি প্রফেসর ফাহিমা খাতুন এবং জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সহধর্মীনি শনিবার জেলা সদর হাসপাতালে ঘূর্নিঝড়ে আহতদের দেখতে যান।  রাত সাড়ে আটটায় ফাহিমা খাতুন হাসপাতলে বিভিন্ন ওয়ার্ডে যান এবং রোগীদের খোঁজ খবর নেন। তিনি হাসপাতালে গিয়ে বিভিন্ন ওয়ার্ডে রোগীদের বিনামূল্যে ওষধ সরবরাহের ব্যবস্থা করেন।

অন্যদিকে মিসেস শ্যামলও সন্ধ্যায় জেলা সদর হাসপাতালে গিয়ে রোগীদের খোঁজ খবর নেন। তাদের আর্থিকভাবে সহযোগিতা করেন।

Exit mobile version