The voice of Brahmanbaria || Local news means the world is

রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় শোকর‌্যালি

প্রতিনিধি :মহামান্য রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের মৃত্যুতে  ব্রাহ্মণবাড়িয়ায় শোক র‌্যালী ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে দশটায় ব্রাহ্মণবাড়িয়ার তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে শোক র‌্যালি ও শোক সভা অনুষ্ঠিত হয়।
সকালে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর থেকে শোক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে সংগঠনের সম্পাদক বাছির দুলালের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন জেলা সুজনের সভাপতি প্রফেসর মোখলেসুর রহমান খান, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সম্পাদক আব্দুল মান্নান সরকার, দুর্নীতি প্রতিরোধ কমিটি সম্পাদক মোঃ আরজু, প্রেসকাব সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, নারী সংগঠক নন্দিতা গুহ, নেলী আক্তার, সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক সংগঠন সম্পাদক ফয়েজুল কবির, মুক্তিযোদ্ধা আবু হোরায়রা, ছাত্র মৈত্রীর সভাপতি ফরহাদুল ইসলাম ও তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক প্রভাষক মনির হোসেন ।

Exit mobile version