The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে বিষ পানে গৃহবধুর মৃত্যু


প্রতিনিধিঃ  বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের  ভৈরবনগর গ্রামে সকালে শরীফা খাতুন (২৫) নামে এক গৃহবধুর বিষপানে মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করে। এ ব্যপারে নবীনগর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মামলা নং- ১২।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ভৈরবনগর গ্রামের ফারুক মিয়ার সাথে একই উপজেলার আলমনগর গ্রামের সোনালী মিয়ার মেয়ে শরীফার প্রায় ৭/৮ বছর আগে বিয়ে হয়। ফারুক বিদেশে থাকা অবস্থায় এক সড়ক দুর্ঘটনায় হাত পা পঙ্গু হয়ে বাড়িতে ফিরে আসে। দুই সন্তানের জননী শরীফার সংসারের নেমে আসে অভাব অনটন। এরই করণে অভিমান করে গৃহবধু শরীফা কীটনাশক খেয়ে ফেললে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

Exit mobile version