The voice of Brahmanbaria || Local news means the world is

জিল্লুর রহমান আমৃত্যু ছিলেন সাহসী সংগ্রামী আর দেশ প্রেমের উজ্জল উদাহরণ.. মোকতাদির চৌঃ এমপি

 


রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরী। বিবৃতিতে তিনি প্রয়াত নেতা জিল্লুর রহমানের আত্বার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিবৃতিতে তিনি বলেন, জিল্লুর রহমান ছিলেন আমৃত্যু সংগ্রামী , মহান ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, উনসত্তরের গণউভুত্থান, ৭০ এর নির্বাচন, মহান মুক্তিযুদ্ধ এবং ৭৫ এ সপরিবারে জাতির জনককে হত্যার পর আওয়ামীগকে দাড় করানো, মুজিব আদর্শকে এগিয়ে নেয়া, সকল প্রকার স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে সাহসের সাথে  নেতৃত্ব  দিয়েছেন। সর্বোপরি ভয়াল ওয়ান ইলিভেন পরবর্তী দঃসময়ে আওয়ামী রাজনীতির হাল ধরে অসাম্প্রদায়িক রাজনীতির এ ধারাটিকে রক্ষা করতে ব্যাপক ভূমিকা পালন করেন। তিনি জীবনে কোনদিন অশুভ কোনো শক্তির কাছে মাতা নত করেননি। আমৃত্যু তিনি দেশ প্রেমের উজ্জল দৃষ্টান্ত হয়ে ছিলেন। তাঁর মৃত্যুতে বাঙ্গালী অভিভাবকে হারালো। (প্রেস বিজ্ঞপ্তি)

Exit mobile version