|

কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও হামলা-মামলার প্রতিবাদে ১৮ দলের ডাকা ৩৬ ঘন্টার হরতাল কর্মসূচি সরাইল থানা বিএনপি ও অংগ সংগঠনের উদ্যোগে সফলভাবে পালিত হয়েছে। হরতালের ২য় দিনে সিনিয়র যুগ্ম আহবায়ক এডঃ আবদুর রহমানের নেতৃত্বে একটি বিশাল মিছিল অন্নদা স্কুল মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্য্যালয় প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ করে। সভায় সাবেক সভাপতি ও সিনিয়র যুগ্ম আহবায়ক এডঃ আবদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আবু তাহের, ইদ্রিস মিয়া, এনামুল হক লোকমান, ছাত্রদল সেক্রেটারী জহির উদ্দীন, শ্রমিকদল সেক্রেটারী ডিএম আলী, মুক্তিযুদ্ধের প্রজন্ম সভাপতি জয়নাল উদ্দীন, বিএনপি নেতা হাছেন আলী, ফিরোজ মিয়া,আসমত মিয়া, বল্টু মিয়া,লিটন বক্স,আওলাদ হোসেন,সোহাগ মিয়া, সোহাগ খান, ইসলামী এক্যজোটের ইদ্রিস মিয়া,মোঃ জহির , মোঃ আলিম,এডঃ গিয়াস উদ্দীন ঠাকুর প্রমুখ।
বক্তারা অবিলম্বে কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবী জানান।(প্রেস বিজ্ঞপ্তি)
|