The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণভাবে ১৮ দলের হরতাল চলছে


মনিরুজ্জামান পলাশ : বিএনপির ডাকা টানা দুই দিনের হরতালের প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণভাবে ১৮ দলের হরতাল চলছে। সোমবার সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে হরতাল সমর্থকরা অবস্থান নিয়েছে,  ফলে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। তবে কোনো ধরনের নাশকতার খবর পাওয়া যায়নি। শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নেওয়া হয়েছে পুলিশি নিরাপত্তা।

দুপুরে জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের হরতালের সমর্থনে মিছিল বের করার কথা রয়েছে।

এদিকে, সকাল থেকে কুমিল্লা-সিলেট মহাসড়কে দুরপাল্লা এবং স্বল্প পাল্লার কোনো যানবাহন চলাচল করছে না। বন্ধ রয়েছে শহরের সমস্ত দোকানপাট। উপজেলা শহরগুলোর অবস্থা একই রকম বলে জানা গেছে।

Exit mobile version