The voice of Brahmanbaria || Local news means the world is

নবগঠিত স্বেচ্ছাসেবক লীগের কমিটিকে বিভিন্ন সংগঠনের অভিনন্দন


শহর আওয়ামীলীগের অভিনন্দন : ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সভাপতি আলহাজ্ব এডঃ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শহর আওয়ামীলীগের সভাপতি মুসলিম মিয়া ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আবিদুর রহমান দেওয়ান, আনোয়ার হোসেন সোহেল, আব্দুল আওয়াল শিপলু, আলহাজ্ব সাইফুল ইসলাম খান রনি, শরিফুল ইসলাম তৌসির প্রমুখ। নেতৃবৃন্দ বলেন নবগঠিত কমিটির নেতৃত্বে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সু-সংগঠিত হবে এবং যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করে সুখী সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবে।

রিয়াদ আওয়ামীলীগের অভিনন্দন : স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটিকে রিয়াদ আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব কাজী সেলিম রেজার অভিনন্দন
রিয়াদ আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব কাজী সেলিম রেজা এক বিবৃতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব এডঃ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, নবগঠিত কমিটির নেতৃত্বে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে।

শহর স্বেচ্ছাসেবক লীগের অভিনন্দন : ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব এডঃ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফসহ সকল নেতৃবৃন্দকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডঃ কামরুল ইসলাম অপু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির সুমন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নবগঠিত কমিটির নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ শক্তিশালী হবে এবং বিরোধী দলের জ্বালাও পোড়াও  রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে।(প্রেস বিজ্ঞপ্তি)

Exit mobile version